গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, নিরাপত্তা কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বারেন্দায় গতকাল শুক্রবার গভীর রাতে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় কারখানার একজন নিরাপত্তা কর্মী খুন এবং চারজন আহত হয়।নিহত ব্যক্তির নাম হামিদুল (৪০)। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটার উপজেলার জৈনতলী গ্রামে।পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে কাশিমপুরের বারেন্দা এলাকার পারটেল ফেবরিকস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় ৩০-৪০ জনের ডাকাত দল যায়। এদের কয়েকজন প্রথমে দেয়াল টপকে ভেতরে ঢোকে। এরপর মূল ফটক খুলে দিলে বাকিরা ভেতরে ঢোকে। ডাকাত দল কাভার্ড ভ্যান নিয়ে এসে কারখানার সুতা ও মালামাল লুট করে। এ সময় নিরাপত্তা কর্মীরা বাধা দিতে গেলে ডাকাতেরা তাঁদের ওপর হামরা চালায়। ডাকাতদের ছুরিকাঘাতে হামিদুল ঘটনাস্থলেই নিহত এবং খুরশেদ আলম, আবেদ আলী, আলমগীর ও সিরাজ আহত হন।সদর উপজেলার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্ব পাওয়া কর্মকর্তা আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।