গাজীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের কাছে আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছন থেকে দ্বিতীয় বগির দুই চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবু তাহের জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।