গাজীপুরে বাসচাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী এলাকায় আজ রোববার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন যুবক নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে। ওই ঘটনায় আশপাশের কয়েকটি কারখানার উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জাহাঙ্গীর (৩০) ও আতাউর (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে বড়বাড়ী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৮) এক যুবক মারা যান। আর গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টঙ্গী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জাহাঙ্গীর ও আতাউর মারা যান। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও কয়েকটি কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কের উভয় পাশে আট-নয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন।