গাজীপুরে বাসে আগুন লেগে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সালনা বাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে পাঁচজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া নয়টার দিকে কাপাসিয়াগামী ঢাকা পরিবহনের বাসটিতে আগুন লাগে। এ সময় আগুনের ভয়ে ও হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, বাসের গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে যাওয়ায় গ্যাস বের হয়ে আগুন লাগে। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বাসের অধিকাংশ পুড়ে গেছে।