গাজীপুরে বিআরটিসির বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের শিববাড়ি বাসস্ট্যান্ডে আজ সোমবার সন্ধ্যায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী বিআরটিসির একটি দোতলা বাস শহরের শিববাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সোয়া সাতটার দিকে কে বা কারা হঠাত্ ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে, হরতাল সমর্থনকারীরাই বাসে আগুন লাগিয়েছে। বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।