গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ সোমবার সকালে বহুতল ভবনের নির্মাণকাজের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত এক শ্রমিকের নাম মোহাম্মদ হোসেন (২৫), তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার ভাংবাড়ি গ্রামে। অন্যজনের নাম মো. শরিফ (৩০), তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরান হোসেন সাংবাদিকদের জানান, গাজীপুর সদর উপজেলার চান্দনা গ্রামের চিকিত্সক মো. শহিদুল্লাহর পাঁচতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজের সময় এ দুর্ঘটনা ঘটে।বাড়ির পাশের বিদ্যুতের তারে তাঁরা বিদ্যুত্স্পৃষ্ট হন। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাচা থেকে পড়ে গিয়ে মো. শরিফ ঘটনাস্থলেই মারা যান। অন্য শ্রমিক মো. হোসেন গুরুতর আহত হন। আহত হোসেনকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মো. লিয়াকত আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।