গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার জিরানিবাজার এলাকায় আর কে হোমস টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা বেতন-বোনাসের দাবিতে আজ বুধবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন। পরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিলেও তাঁরা কারখানার সীমানার ভেতরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে এই ফাঁড়ির সদস্যরা ও আর্ম পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন আদায় করে দেওয়া প্রতিশ্রুতি দিলে তাঁরা অবরোধ তুলে নেন। পরে সকাল নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় উভয় পারে এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইফতেখার জানান, আজকের মধ্যেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে।