গাজীপুরে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনকে কেন্দ্র করে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে গতকাল শনিবার রাতে মিলন ভূঁইয়া (৩০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা পূর্ব চান্দনা এলাকার রড-সিমেন্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান সজীব শাকিল বিল্ডার্সের স্বত্বাধিকারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেনের কারণে তাঁকে খুন করা হয়েছে।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, গতকাল রাতে ওই ব্যবসায়ী তাঁর ব্যবসায়িক তাগাদা দিতে উপজেলার বাঘের বাজার যান। সেখান থেকে ফেরার পথে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে খুন করে। এ ব্যাপারে মিলনের মামা আক্তার হোসেন জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।