গাজীপুরে যানজট যেসব কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মহাখালী থেকে বিমানবন্দর অতিক্রম করার পর গাজীপুর চৌরাস্তায় যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। চৌরাস্তা থেকে নেত্রকোনা যেতে সময় লাগে সর্বোচ্চ আড়াই ঘণ্টা। কিন্তু চৌরাস্তা পার হতে কত সময় লাগবে, তা কেউ জানে না।’ ঢাকা থেকে নেত্রকোনাগামী দুটি পরিবহনের চালক মজিবুর রহমান ও মোহাম্মদ সেলিম সিকদার এভাবেই গাজীপুর চৌরাস্তার প্রতিদিনের অসহনীয় যানজটের বর্ণনা দিলেন।সরেজমিনে গাজীপুর চৌরাস্তা ঘুরে দেখা গেছে, এই দীর্ঘ যানজটের প্রধান কারণ সড়কের দুই পাশে বাস, ট্রাক, টেম্পো ও রিকশার অনেক স্ট্যান্ড। ফলে প্রধান সড়কের অল্প একটু জায়গা দিয়ে যান চলাচল করতে পারে। পুরো গাজীপুরে সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। দেখা গেছে, গাজীপুরের এই যানজট ঢাকা থেকে গাজীপুরের প্রবেশমুখ দিয়ে শুরু হয়ে দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার ছাড়িয়ে যায়। স্থানীয় স্কুলশিক্ষক আবদুল বাসেত মজুমদার বলেন, আশপাশে অনেক পোশাক কারখানা থাকায় মানুষের জটও কম নয়। ভোগান্তির এটিও একটি কারণ।