গাজীপুরে যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভোগড়া এলাকায় যানবাহন ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দেড় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় আল আমীন, জীবন ও ফারুক নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, একই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাত ১২টার দিকে মামলাটি করেন। প্রসঙ্গত, গাজীপুরে উপশহর প্রকল্প বাস্তবায়ন করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জমি অধিগ্রহণ করছে—এমন গুজবে এলাকাবাসী গাজীপুরের চান্দনা চৌরাস্তাসহ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের বিভিন্ন স্থান অবরোধ করে যানবাহন ভাঙচুর করে।