গাজীপুরে শ্রমিক সমাবেশে পৌঁছেছেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়ীতে পৌঁছেছেন। কিছুক্ষণ পরে তিনি মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজ মাঠে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করেছে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন সাংবাদিকদের জানান, শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, শ্রমিক দলের সভাপতি ও স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসনাতসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার।