গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। আজ রোববার বেলা ১১টা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার গাবতলী (খালপাড়) গ্রামের করিম মাস্টারের ছেলে শাকিল আহমেদ (৩০), তাঁর স্ত্রী কোহিনূর আক্তার (২২) ও তাঁদের মেয়ে রাহুয়ান আক্তার (৩)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুর কুমোদিনী হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে স্ত্রী ও মেয়েকে নিয়ে রওনা হয় শাকিল। কিন্তু বেলা ১১টা দিকে পথে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁরা তিনজন মারা যান। পরে এলাকাবাসী ঘাতক বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জামাল হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।