গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ রোববার ভোররাতে উপজেলার এমসি বাজার সুফিয়া কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন বলেন, এমসি বাজার সুফিয়া কটন মিলের সামনে মহাসড়কে আজ ভোররাতের দিকে একটি বাস উল্টে যায়। ওই বাসের নিচে চাপা পড়ে মারা যান নাজির উদ্দিন (৪০)। তাঁর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিতপুর গ্রামে।