গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভবানীপুরে আজ শুক্রবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খাদ্যপণ্যের কারখানা ফু-ওয়াংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবানীপুরের ওই স্থানে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকামুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগির খাঁচাবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও শিশুসহ ছয়জন আহত হয়। হতাহতেরা প্রাইভেটকারের যাত্রী। নিহতের নাম জানা যায়নি। দুই চালকই পালিয়ে গেছে। গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।