গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে আজ সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের সূত্রাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ওই নারী বাসের যাত্রী ছিলেন।