গাজীপুরে সিরামিকস কারখানায় বিস্ফোরণে ৬ জন অগ্নিদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে হোতাপাড়ায় সান পাওয়ার সিরামিকস লিমিটেড নামে একটি কারখানায় ড্রাইয়ার (সিরামিকসের জিনিসপত্র শুকানোর চুল্লি) বিস্ফোরণে ছয়জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত ব্যক্তিরা হলেন: মোশারফ হোসেন (২৬), আলী হোসেন (২৫), সেলিম (২৬), আক্তার হোসেন (২৪), করিম (২৮) ও আবদুল হক (২৮)। কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, ড্রাইয়ারের একটি বার্নারে এ বিস্ফোরণ ঘটে। কয়েকজন শ্রমিক চুল্লির পাশে ছিলেন। তাই তাঁরা অগ্নিদগ্ধ হন।