গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জিরানিবাজার এলাকায় টুংহাই সোয়েটার নামে একটি কারখানায় আজ শুক্রবার সকালে আগুন লেগেছে। বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে।ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিস বাহিনীর উপপরিচালক আবদুর রশিদ বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষে বলা যাবে।প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, এর নিচতলা ও দোতলায় সুতা ও রাসায়নিক দ্রব্য ছিল। আগুনে এর পুরোটাই পুড়ে গেছে বলে তারা দাবি করছে।