গাজীপুরে সোয়েটার ফ্যাক্টরিতে আগুন, নিহত ১১, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক সূত্রের দাবি, সদর উপজেলার ভোগড়া এলাকার গরীব অ্যান্ড গরীব সোয়েটার ফ্যাক্টরিতে গতকাল বৃহস্পতিবার রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে সাততলা ওই ফ্যাক্টরির দ্বিতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গাজীপুর, টঙ্গী ও কুর্মিটোলা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঘটনাস্থলে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে হিমসিম খাচ্ছে।