গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারের কাছে তৈরি পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে গাজীপুর, ঢাকা ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান জানান, শ্রমিক বহনকারী বাসটি গাজীপুর থেকে মাওনা চৌরাস্তার দিকে আসছিল। পথে বাসটি ভবানীপুর বাজার পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ২০ যাত্রী আহত হয়।