গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সদর উপজেলায় কালিয়াকৈর-নবীনগর সড়কের আজ বৃহস্পতিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছে। উপজেলার কাশিমপুর ইউনিয়নের তেঁতুইবাড়ী এলাকায় সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন, মোহাম্মদ লিটন (৪৫), তাঁর স্ত্রী এলিসা (২৮), ছেলে শাকিব (৮) ও প্রাইভেটকার চালক জীবন (২৪)। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারটি টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার মিরপুরে যাওয়ার পথে উপজেলার তেঁতুইবাড়ী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।রফিকুল ইসলাম আরও জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।নিহতের আত্মীয় শামীম জানান, এলিসের বড় বোনের মেয়ের বিয়ে যোগ দিতে তাঁরা ঢাকার মিরপুরে যাচ্ছিলেন।