গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সোমবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে।নিহতেরা হলেন—গাজীপুর সদর উপজেলার কাথুরা গ্রামের মজিদ পাটওয়ারীর ছেলে আবদুর রাজ্জাক পাটওয়ারী (৪৫) এবং একই উপজেলার দক্ষিণ শালনা এলাকার আবদুল খালেকের ছেলে অটোরিকশাচালক নূরুল ইসলাম (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে উপজেলার টেকনগোপাড়া এলাকায় একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও নূরুল ইসলাম নিহত হন। আহদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়দেবপুর থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ছাড়া সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।