গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী লেগুনা ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাওজোর এলাকার দিগন্ত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লেগুনার যাত্রী শংকর বাবু (৩৫), বাদল দাস (৪৫), অজ্ঞাত এক যাত্রী (৩০) এবং লেগুনার চালক হারুন (২৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে যাত্রীবাহী লেগুনাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই দুজন এবং হাসপাতালে ভর্তি করানোর পর আরও দুজন মারা যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো এখন গাজীপুর সদর হাসপাতালে রাখা আছে। থানায় দুর্ঘটনাজনিত মামলা করার প্রস্তুতি চলছে।