গাজীপুরে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার এলাকা থেকে আজ শুক্রবার নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন বরিশালের উজিরপুরের আহসান হাবীব (৫০), অপরজন খুলনার খালিশপুর থানার রফিকুল ইসলাম (২৮)।আজ দুপুরে হাবীব ও রফিকুলের চলাফেরা দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ধর্মীয় কিছু বই, সিডি, লিফলেটসহ তাঁদের আটক করে। ইউএনবি।