গাজীপুরে হিযবুত তাহরীরের ২৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ২৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে বৈঠক করার সময় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাবিব জানান, আটক হওয়া ২৭ সদস্যের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার সদস্যদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র। তাঁরা ঢাকার বাসিন্দা। হরতাল চলাকালে র্যাবের দৃষ্টি এড়াতে তাঁরা ওই গ্রামে গোপনে বৈঠক করার জন্য গিয়েছিলেন। তাঁরা নাশকতার কোনো পরিকল্পনা করছিল বলে র‌্যাব সন্দেহ করছে বলে জানান রাশেদুল হাবিব।