গাজীপুরের গরিব অ্যান্ড গরিবে আবারও আগুন লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোগড়া এলাকায় গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানার তৃতীয় তলায় আজ বেলা সোয়া একটার দিকে আগুন লেগেছে। বিকেল তিনটা নাগাদ দমকল বাহিনীর সাতটি ইউনিট আগুন নেভানো চেষ্টা করছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, এলাকায় পানির উত্স না থাকায় এবং কারখানার আশপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। তিনি জানান, আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছে।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন শ্রমিক নিহত হন।কারখানার কয়েকজন শ্রমিক জানান, আগুন লাগার সময় শ্রমিকেরা দুপুরের খাবার খেতে কারখানার বাইরে অবস্থান করছিলেন।