গাড়ি ছিনতাইয়ের মামলায় জামিন পেলেন কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ছিনতাইয়ের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম উত্পল চৌধুরী পাঁচ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় জামিনের এ আদেশ দেন।জানা যায়, বর্তমানে কাদের পুলিশের হেফাজতে চিকিত্সাধীন থাকায় আজ তাঁকে আদালতে হাজির করা হয়নি।প্রসঙ্গত, আবদুল কাদেরের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে খিলগাঁও থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। আগামী বুধবার এই মামলা দুটিতে তাঁর করা জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। ফলে কাদের এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।