গাদ্দাফি এখনো লিবিয়াতেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুয়াম্মার গাদ্দাফি এখনো লিবিয়াতেই আছেন। তাঁর পেছনে আছে সেনাবাহিনীর শক্তিশালী একটি দল। দেশটির ক্ষমতাচ্যুত এই নেতার মুখপাত্র মুসা ইব্রাহিম আজ বুধবার এ কথা বলেন।‘গাদ্দাফির মনোবল এখনো দৃঢ়, তিনি সুস্থ আছেন। ...অবশ্যই তিনি লিবিয়ায় আছেন। অজ্ঞাত স্থান থেকে রয়টার্সের সঙ্গে টেলিফোনে মুখপাত্র ইব্রাহিম এসব কথা বলেন।’ইব্রাহিম আরও বলেন, ‘যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি। আমরা এখনো অনেক শক্তিশালী, আমাদের সেনাবাহিনী এখনো ক্ষমতাধর...এখনো লিবিয়ার অনেক এলাকা আমাদের নিয়ন্ত্রণে। আমরা আমাদের বাহিনীগুলোকে জড়ো করার চেষ্টা করছি।’