গাদ্দাফি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন আইনজীবী গতকাল সোমবার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসির আইনজীবী লুইস মরেনো ওকাম্পো এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। গাদ্দাফি ছাড়াও তাঁর ছেলে সাইফ আল ইসলাম এবং দেশটির গোয়েন্দা প্রধান ও গাদ্দাফির শ্যালক আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির আইনজীবী।লুইস মরেনো ওকাম্পো দাবি করেন, মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছেন। ওকাম্পো বলেন, ‘আমাদের কাছে শক্ত প্রমাণ আছে। আমরা এই বিচারের জন্য প্রায় প্রস্তুত।’আন্তর্জাতিক অপরাধ আদালতের এই আইনজীবী জানান, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় অভিযুক্ত ব্যক্তিরা সে দেশের জনগণের ওপর ভারী অস্ত্র ব্যবহার করেছেন। তাঁরা অনেক সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছেন।