গাদ্দাফি ও বিদ্রোহীদের আলোচনায় বসার আহ্বান মেদভেদেভের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ও বিদ্রোহীদের যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আজ বুধবার সাইবেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।মেদভেদেভ বলেন, ‘আমরা চাই লিবীয়রা নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাবে। যত দ্রুত সম্ভব তারা যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসবে এবং লিবিয়ার ভবিষ্যতের ব্যাপারে সমঝোতায় উপনীত হবে।’মেদভেদেভ আরও বলেন, লিবিয়াকে ঐক্যবদ্ধ করতে পরলে বিদ্রোহীদের লিবিয়ার আনুষ্ঠানিক সরকার হিসেবে স্বীকৃতি দিতে পারে মস্কো। তিনি বলেন, বিদ্রোহীদের সফলতা সত্ত্বেও গাদ্দাফির এখনো কিছু প্রভাব ও সামরিক সক্ষমতা রয়ে গেছে। রয়টার্স।