গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ অভিযোগ করেছে। তবে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ নাকচ করে দিয়েছে লিবিয়া সরকার। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন আলোকচিত্রী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় মিসতারা শহরের আবাসিক এলাকায় তিনটি গুচ্ছ বোমা বিস্ফোরণের প্রমাণ পেয়েছে। ১৪ এপ্রিল রাতে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মিসতারার আবদুল্লাহ নামের একজন চিকিত্সক গুচ্ছ বোমা ব্যবহারের প্রমাণ পেয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন। ওই চিকিত্সক আরও জানান, তিনি এতে আহত অনেককে চিকিত্সা করেছেন। বর্তমানে শতাধিক দেশে গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধ রয়েছে।গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, ‘আমি তাদেরকে এ অভিযোগ প্রমাণে চ্যালেঞ্জ জানাই।’মিসতারা শহরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে গাদ্দাফির অনুগত বাহিনী এটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।