গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে: বারাক ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওবামা এ কথা বলেন।ওবামা বলেন, সময় এখন গাদ্দাফির বিরুদ্ধে কাজ করছে। নিজ দেশের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানকার বিরোধীরা বিশ্বাসযোগ্য একটি আইনি প্রতিষ্ঠান গড়ে তুলেছে।লিবিয়ার মুখপাত্র মুসা ইব্রাহিম ওবামার ভাষণের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘ওবামা মানসিক সমস্যায় ভুগছেন। গাদ্দাফি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, তা নির্ধারণ করবে লিবিয়ার জনগণ, ওবামা নয়।’ন্যাটো মহাসচিব এন্ডারস ফগ রামুসেন বলেছেন, তাদের হামলায় গাদ্দাফি বাহিনী দুর্বল হয়ে পড়েছে।