গাদ্দাফিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব বুরকিনো ফাসোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে বুরকিনো ফাসো। একই সঙ্গে দেশটি লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) স্বীকৃতি দিয়েছে।লিবিয়ার কাছ থেকে একসময় প্রচুর সাহায্য-সহযোগিতা পেয়েছে বুরকিনো ফাসো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েপিনি জিবরিল বাসোলেত আজ বৃহস্পতিবার বলেন, গাদ্দাফি চাইলে বুরকিনো ফাসোতে আশ্রয় নিতে পারেন।জিবরিল বাসোলেত আরও বলেন, ‘শান্তির স্বার্থে আমরা আন্তর্জাতিক মিত্রদের জন্য যেকোনো পদক্ষেপ নিতে রাজি আছি।’লিবিয়ার সাহায্যগ্রহিতা আরেকটি দেশ চাদও লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে ৪০টিরও বেশি দেশ বিদ্রোহীদের স্বীকৃতি দিল।বিদ্রোহীরা বরাবর অভিযোগ করে এসেছে, তাঁদের দমনে ভাড়াটে খুনি পাঠিয়ে গাদ্দাফিকে সহযোগিতা করছে চাদের সরকার। তবে চাদ এ অভিযোগ অস্বীকার করে এসেছে। রয়টার্স।