গাদ্দাফিকে ওবামার আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়া সরকারকে অবশ্যই বিক্ষোভকারী-নিয়ন্ত্রিত শহরগুলোতে অভিযান বন্ধ করতে হবে। তা না হলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ওই সরকারকে সামরিক হস্তক্ষেপের মুখোমুখি হতে হবে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।ওবামা বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে। গাদ্দাফি বাহিনীকে বেনগাজির দিকে অগ্রসর হওয়াও বন্ধ করতে হবে। এ ছাড়া তাদেরকে আজদাবিয়া, মিসরাতা ও জাবিয়া শহর থেকে সরে গিয়ে সেখানে পানি, বিদ্যুত্ ও গ্যাস সরবরাহ করতে হবে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মানবিক সাহায্য কর্মীদের লিবিয়ার জনগণের কাছে যাওয়ার অনুমতি দিতে হবে। আমি এটা স্পষ্ট করতে চাই, এসব বিষয়ে সমঝোতার কিছু নেই। যদি গাদ্দাফি এসব আমলে না নেয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় ঐকমত্যের ভিত্তিতে সামরিক পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করবে।’এদিকে লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফি এক তরফাভাবে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা কথা বললেও সরকারি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।বিক্ষোভকারী-নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরে বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শহরে গাদ্দাফি বাহিনী অব্যাহত বোমা ও কামানের গোলা নিক্ষেপ করছে। শহরটির চারপাশ ঘিরে রেখেছে গাদ্দাফি বাহিনী। আল-জাজিরা জানিয়েছে, গাদ্দাফির অনুগত বাহিনী গতকাল শুক্রবার বেনগাজির দিকে অগ্রসর হয়। এ ছাড়া আল-মাগরুন ও স্লুুক শহরে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।তবে লিবিয়ার কর্মকর্তারা এসব অভিযোগ নাকচ করে দেন। তাঁরা পরিস্থিতি মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের লিবিয়া আসার আহ্বান জানিয়েছেন।