গাদ্দাফিকে গোপনে দাফনের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফিকে কয়েক ঘণ্টার মধ্যে গোপনে দাফনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ত্রিপোলি থেকে বিবিসির প্রতিনিধি এ খবর জানিয়েছেন। তবে গাদ্দাফিকে কোথায়, কখন ও কীভাবে দাফন করা হবে, সে ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি দেশটির কর্মকর্তারা।এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপি জানিয়েছেন, লিবিয়ায় ন্যাটোর অভিযান শেষ হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এখন আমরা বলতে পারি, লিবিয়ায় ন্যাটোর অভিযান শেষ হয়েছে। এনটিসি এখন পুরো দেশে নিয়ন্ত্রণ করছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাদ্দাফির নিহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।