গাদ্দাফিকে ধরতে ইন্টারপোলের পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল। একই সঙ্গে তাঁর ছেলে সাইফ আল-ইসলাম ও গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিকে ধরতেও পরোয়ানা জারি করা হয়েছে। ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবল আজ শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘গাদ্দাফি নিজ দেশে একজন পলাতক আসামি। আন্তর্জাতিক অপরাধ আদালতও (আইসিসি) ইতিমধ্যে তাঁকে ধরতে পরোয়ানা জারি করেছে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।’লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফি কোথায় অবস্থান করছেন তা এখনো অজ্ঞাত। তবে গতকাল বৃহস্পতিবার গাদ্দাফি নিজেই এক অডিও বার্তায় দাবি করেন, তিনি এখনো লিবিয়ায় আছেন। রয়টার্স।