গাদ্দাফিকে হত্যার অধিকার পশ্চিমা জোটের নেই: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন লিবিয়ায় পশ্চিমা জোটের হামলার তীব্র সমালোচনা করেছেন। লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার কোনো অধিকার পশ্চিমা জোটের নেই বলেও তিনি মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।ডেনমার্ক সফরকালে গতকাল মঙ্গলবার পুতিন বলেন, প্রথমদিকে পশ্চিমারা বলেছে, তারা গাদ্দাফিকে হত্যা করতে চায় না। কিন্তু এখন কেউ কেউ বলছে, তারা গাদ্দাফিকে হত্যার চেষ্টা করছে। পুতিন পশ্চিমা জোটের এ মনোভাবের কড়া সমালোচনা করে বলেন, ‘বিনা বিচারে গাদ্দাফিকে হত্যা করার অধিকার পশ্চিমা জোটকে কে দিয়েছে?’রাশিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমা জোট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সীমা লঙ্ঘন করেছে।