গাদ্দাফিকে ‘শহীদ’ বললেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির নিহত হওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাস’ বলে চিহ্নিত করার পাশাপাশি গাদ্দাফিকে শহীদ বলে অভিহিত করেছেন।চতুর্থ দফায় ক্যানসারের চিকিত্সা শেষে কিউবা থেকে ভেনেজুয়েলায় ফিরে হুগো চাভেজ এ প্রতিক্রিয়া জানান বলে আল-অ্যারাবিয়া নিউজের অনলাইনে জানানো হয়েছে।চাভেজ বলেন, ‘দুঃখজনকভাবে গাদ্দাফির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে। এটি আরেক ধরনের সন্ত্রাস।’ চাভেজ বলেন, ‘একজন মহান যোদ্ধা, একজন বিপ্লবী এবং একজন শহীদ হিসেবে আমরা গাদ্দাফিকে সারা জীবন স্মরণ করব।’এদিকে বিবিসি অনলাইনে জানানো হয়েছে, গতকাল চাভেজ ঘোষণা দিয়েছেন, তিনি এখন ক্যানসার থেকে মুক্ত। চাভেজ তাঁর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে বলেন, ‘সব কিছু নিখুঁতভাবে যাচ্ছে। আমি ২০-এর মধ্যে সর্বোচ্চ ২০ নম্বর পেয়েছি।’