গাদ্দাফির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল শনিবার সর্বসম্মতভাবে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।বিবিসির খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দ করার প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ।অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় লিবিয়ার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব ধরনের অস্ত্র সরবরাহ, বিক্রি ও স্থানান্তর নিষিদ্ধ করেছে জাতিসংঘ।লিবিয়ায় সহিংসতার ঘটনা তদন্ত ও বিচারের জন্য নিরাপত্তা পরিষদ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুরোধ করেছে।নিরাপত্তা পরিষদ লিবিয়ায় চলমান সহিংসতার দ্রুত সমাপ্তি এবং জনগণের দাবি মেনে নিতে মুয়াম্মার গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদ লিবিয়ার কর্তৃপক্ষকে সংযম প্রদর্শন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুয়াম্মার গাদ্দাফিকে দ্রুত ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হবে।