গাদ্দাফির কাছ থেকে অর্থ নেন সারকোজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে চার কোটি ২০ লাখ পাউন্ড অর্থ সাহায্য নেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। সারকোজি ২০০৭ সালের নির্বাচনী প্রচারণায় গাদ্দাফির কাছ থেকে এ অর্থ নেন বলে জানায় ডেইলি মেইল।ফ্রান্সের সংবাদমাধ্যম মিডিয়াপার্টের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানায়, পানামা ও সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সারকোজিকে বিপুল অর্থ পাঠান গাদ্দাফি। অথচ ফ্রান্সের আইন অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য ছয় হাজার ৩০০ পাউন্ডের বেশি নগদ অর্থ নিতে পারেন না।২০০৬ সালে গাদ্দাফির সাবেক গোয়েন্দা প্রধান মুসা কুসার স্বাক্ষর করা একটি নথির উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে সারকোজি ক্ষমতায় আসতে লিবিয়ার একনায়ক অবৈধ অর্থ চালানের জন্য একটি চুক্তি করেন। অর্থ চালানের বিষয়-সংবলিত ওই নথিটি আরবিতে লেখা ছিল। ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনী তহবিল জোগাতে সারকোজি ও তাঁর সহকর্মীদের বারবার লিবিয়া সফরের সরকারি ব্রিফিং এবং বিভিন্ন কাগজপত্র প্রকাশ করেছে মিডিয়াপার্ট।এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় সারকোজি অর্থ সাহায্য নিয়েছেন—এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার-প্রচারণাবিষয়ক মুখপাত্র নাথালি কসিউস্কি মরিজ্যাঁ। প্রকাশিত প্রতিবেদনকে তিনি সারকোজির প্রতিপক্ষ ওলাঁদের সমর্থকদের ‘অতিরঞ্জিত’ ও ‘কুৎসিত’ প্রচারণা বলে উল্লেখ করেন।