গাদ্দাফির গোয়েন্দাপ্রধানকে হস্তান্তরের অনুরোধ লিবিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌরিতানিয়ায় গ্রেপ্তার হওয়া লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলের গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিকে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লিবিয়া।লিবিয়ার নতুন সরকারের এক মুখপাত্র ত্রিপোলিতে বলেন, বিচারের জন্য তাঁকে লিবিয়ার কাছে হস্তান্তর করতে হবে।তবে মৌরিতানিয়া জানিয়েছে, সেনুসিকে লিবিয়ার হাতে তুলে দেওয়ার কথা বিবেচনার আগে তারা নিজেদের মতো একটি তদন্ত করবে।লিবিয়ার পাশাপাশি ফ্রান্স ও আন্তর্জাতিক অপরাধ আদালত নানা অভিযোগে বিচারের জন্য তাঁকে ফেরত চাইছেন।গত শুক্রবার রাতে মৌরিতানিয়ার রাজধানী নুয়াকসট বিমানবন্দর থেকে জাল পাসপোর্টসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুল্লাহ আল-সেনুসি গাদ্দাফির শ্যালক ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।