গাদ্দাফির ছোট ছেলে সমাহিত, প্রতিশোধের অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাটোর বিমান হামলায় নিহত লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরবকে গতকাল সোমবার ত্রিপোলিতে সমাহিত করা হয়। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সাইফ আল আরবের শেষকৃত্য অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে গাদ্দাফি অনুগত শোকার্ত জনতা এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এ সময় ন্যাটো বিমান আকাশে চক্কর দিতে থাকে।শেষকৃত্য অনুষ্ঠানে মুয়াম্মার গাদ্দাফি না এলেও তাঁর অপর দুই ছেলে সাইফ আল ইসলাম ও মোহাম্মদ অংশ নেন।গত শনিবার ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব ও গাদ্দাফির তিন নাতি নিহত হন। এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান গাদ্দাফি ও তাঁর স্ত্রী।