গাদ্দাফির জন্ম-শহর সারতের পতন, দাবি এনটিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল আজ বৃহস্পতিবার দাবি করেছে, তাদের অনুগত সেনারা দেশটির ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্ম-শহর সারতে পুরোপুরি দখলে নিয়েছে। এনটিসির সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।শহরটিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদানকারী এনটিসির অন্যতম সেনা কর্মকর্তা কর্নেল ইউনুস আল আবদালি বলেছেন, ‘সারতে স্বাধীন হয়েছে। সেখানে গাদ্দাফি অনুগত আর কোনো বাহিনী নেই।’আবদালি আরও বলেন, ‘তাঁর (গাদ্দাফি) অনুগত যেসব সেনারা পালানোর চেষ্টা করছে, আমরা তাঁদের খতম করছি।’এনটিসির অপর এক কমান্ডার সারতে শহরের পতনের খবর নিশ্চিত করেছে।ত্রিপোলির পতনের পর গত তিন সপ্তাহ ধরে গাদ্দাফির জন্ম-শহর সারতের নিয়ন্ত্রণ নিয়ে গাদ্দাফি অনুগত ও এনটিসির সেনাদের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল। এ শহরটি মুয়াম্মার গাদ্দাফির অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত।