গাদ্দাফির দাফন নিয়ে সিদ্ধান্তহীন এনটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফিকে গোপনে দাফনের পরিকল্পনা করা হলেও তা বিলম্বিত হতে পারে। দেশটির ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন।ত্রিপোলি থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, গাদ্দাফিকে কোথায়, কখন ও কীভাবে দাফন করা হবে, সে ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি কর্মকর্তারা।অন্তর্বর্তীকালীন সরকারের তেলমন্ত্রী আলী তারহৌনি রয়টার্সকে বলেছেন, ‘গাদ্দাফির মরদেহ কয়েক দিনের জন্য রেখে দেওয়া হতে পারে।’

তেলমন্ত্রী আরও বলেছেন, ‘প্রত্যেকে জানুক যে তিনি মৃত, এটা নিশ্চিত করার জন্য আমি তাঁদেরকে মরদেহ কিছু দিনের জন্য ফ্রিজে রাখতে বলেছি।’ তবে তিনি জানিয়েছেন, দাফন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে রয়টার্স জানিয়েছে, গাদ্দাফির মরদেহ নিয়ে এনটিসির মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে।লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইসলামি শরিয়া অনুযায়ী গাদ্দাফিকে দাফন করা হবে।