গাদ্দাফির দিন হাতে গোনা: হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দিন ফুরিয়ে আসছে। এ লক্ষ্যে গাদ্দাফি পরবর্তী লিবিয়া বিষয়ে তাঁরা কাজ করছেন। আবুধাবিতে লিবিয়া-সংক্রান্ত আন্তর্জাতিক উদ্যোগের এক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ইন্টারন্যাশনাল কনটাক্ট গ্রুপের ওই সম্মেলনে হিলারি বলেন, ‘গাদ্দাফির দিন হাতে গোনা। জাতিসংঘের মাধ্যমে গাদ্দাফি পরবর্তী লিবিয়া বিষয়ে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি।’ওই সম্মেলনে বিভিন্ন দেশ লিবিয়ার বিদ্রোহীদের গঠিত সরকারকে ১৩০ কোটি ডলারেরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে লিবিয়ার বিদ্রোহীরা বলেছে, আগামী চার মাসে তাদের প্রায় ৩০০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রয়োজন হবে। বিভিন্ন দেশে গাদ্দাফির জব্দ করা বিপুল পরিমাণ অর্থ তাদেরকে দেওয়ারও আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা।