গাদ্দাফির পক্ষ ত্যাগ করলেন লিবিয়ার শীর্ষ তেল কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের (এনওসি) চেয়ারম্যান শোকরি ঘানেম দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আরব টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে বার্তা সংস্থাটি এ খবরের সত্যতা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। আল অ্যারাবিয়া টেলিভিশন গতকাল সোমবার বিদ্রোহীদের সংগঠন ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিল সূত্রের বরাত দিয়ে জানায়, ঘানেম গাদ্দাফিকে ছেড়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন। আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, শীর্ষস্থানীয় তেল কর্মকর্তা গাদ্দাফির পক্ষ ত্যাগ করে লিবিয়া ছেড়ে গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি আল-জাজিরা। এ ছাড়া ত্রিপোলির কর্মকর্তাদেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।