গাদ্দাফির পতনের পর প্রথম গাড়িবোমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো আজ শনিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সামরিক পুলিশ কার্যালয়ের কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, ওই বিস্ফোরণে তিউনিসিয়ার একজন নাগরিক আহত হয়েছেন। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।