গাদ্দাফির বাসভবনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটো বাহিনী লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আজ মঙ্গলবার বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে মুয়াম্মার গাদ্দাফির বাসভবনও রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। লিবিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, ত্রিপোলিতে ন্যাটোর নতুন এ হামলায় চারটি শিশু আহত হয়েছে। এদের মধ্যে দুটি শিশুর অবস্থা গুরুতর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাদ্দাফির বাসভবনে কমপক্ষে একটি হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়ার কর্মকর্তারা ত্রিপোলিতে বিদেশি সাংবাদিকদের একটি হাসপাতাল পরিদর্শন করিয়েছেন। সাংবাদিকেরা হাসপাতালটির জানালা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখেন। লিবিয়ার কর্মকর্তারা বলেন, ন্যাটো হাসপাতালটির পাশে একটি টেলিযোগাযোগের টাওয়ারে বিমান হামলা চালায়। লিবিয়ার বিদ্রোহীরা জানিয়েছেন, ন্যাটো বাহিনী গতকাল সোমবার বিভিন্ন সরকারি অস্ত্রাগারে বোমা বর্ষণ করে। গাদ্দাফি বাহিনীকে বিদ্রোহীদের দখলকৃত মিশরাতা শহর থেকে হটাতে ন্যাটো সেখানেও সামরিক হামরা চালায়। বিদ্রোহীরা দাবি করেছে, তারা মিশরাতা থেকে গাদ্দাফি বাহিনীকে পিছু হঠতে বাধ্য করেছে।