গাদ্দাফির বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা!
আন্তর্জাতিক অপরাধ আদালত এ মাসের শেষ দিকে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। গতকাল বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রানকো ফ্রাত্তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা জানানো হয়েছে।ফ্রানকো ফ্রাত্তিনি বলেন, ‘গাদ্দাফিবিরোধী লড়াইয়ে এটি হবে একটি গুরুত্বপূর্ণ দিক। এ পদক্ষেপ তাঁর কোথাও পালিয়ে যাওয়া অসম্ভব করে তুলবে।’তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখপাত্র লুইস মরেনো ওকামপো বলেছেন, এমন মন্তব্যে তিনি বিস্মিত। ওকামপো জানান, গত ৪ মে তিনি গাদ্দাফির গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদ গাদ্দাফির মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাবনার পক্ষে ভোট দেয়।