গাদ্দাফির মাথার দাম ১৩ লাখ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে ১৩ লাখ ডলার বা ২০ লাখ দিনার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। লিবিয়ার এক বিদ্রোহী ব্যবসায়ী আজ বুধবার পুরস্কারের এ ঘোষণা দেন। লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল—এনটিসি) প্রধান মুস্তফা আবদেল জলিল এ কথা জানিয়ে বলেন, গাদ্দাফিকে কেউ ধরিয়ে দিলে তাঁকে ২০ লাখ লিবিয়ান দিনার পুরস্কার দেবেন বলে জানিয়েছেন বেনগাজির এক ব্যবসায়ী।ওই ব্যবসায়ীর নাম আবদেল সালাম। তিনি গাদ্দাফির ঘনিষ্ঠ সহচর ছিলেন। গত সপ্তাহে ওই ব্যবসায়ী বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আবদেল সালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গাদ্দাফি লিবিয়াতেই আছেন। বিদ্রোহীরা ত্রিপোলির রাস্তা খুলে দিলে মেয়েদের পোশাক পরে গাদ্দাফি ত্রিপোলি ছেড়ে আলজেরিয়া সীমান্তে যেতে পারেন। মার্কিন কর্মকর্তারাও ধারণা করছেন গাদ্দাফি লিবিয়াতেই আছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এনটিসির নেতারা আশা করছেন, এ অর্থের ঘোষণা গাদ্দাফির সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও অনুগত নেতাদের প্রলুব্ধ করবে। বিদ্রোহীরা আরও বলেছে, গাদ্দাফির অনুসারীদের কেউ তাঁকে ধরিয়ে দিতে পারলে কিংবা হত্যা করলে তাঁকে সাধারণ ক্ষমা করা হবে।গাদ্দাফি তাঁর ত্রিপোলির সুরক্ষিত প্রাসাদ বাব আল-আজিজিয়া থেকে পালানোর পর এ ঘোষণা দেওয়া হল।