গাদ্দাফির মৃত্যু বিশ্বে মুক্তির বার্তা দিচ্ছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু বিশ্বের স্বৈরশাসকদের এই বার্তা দিচ্ছে যে মানুষ মুক্ত হতে চায়।গতকাল মঙ্গলবার এনবিসি টেলিভিশনের রিয়েলিটি শো ‘টু নাইট শো উইথ জে লেনো’তে তিনি এ কথা বলেন।রিয়েলিটি শোতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাদ্দাফি ৪০ বছর লিবিয়াকে ভীতসন্ত্রস্ত করে রেখেছেন এবং সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাদ্দাফিকে পদত্যাগ এবং দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বড় ধরনের সুযোগও দেওয়া হয়েছিল। তবে তিনি তা করেননি এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গাদ্দাফির শাসনের অবসান হয়েছে, কেউ কখনোই তা প্রত্যাশা করে না।এনবিসির শোতে ওবামা আরও বলেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান দলের অনেকেই তুমুল বিতর্ক করছেন। তবে এই প্রতিযোগিতার দিকে তাঁর মনোযোগ খুবই কম। তিনি বলেন, ‘রিপাবলিকান দলের প্রতিযোগী প্রার্থীর সংখ্যা যখন দু-একজনে নেমে আসবে, তখন আমি এ বিষয়ে মনোযোগ দেব।’রিয়েলিটি শোতে ওবামা ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ডেমোক্র্যাট দলের শক্ত প্রতিদ্বন্দ্বী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রশংসা করে বলেছেন, ‘আমি তাঁর জন্য গর্বিত।’ তিনি আরও বলেন, ‘হিলারি ধৈর্যশীল এবং আমাদের দেখা যুক্তরাষ্ট্রের একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী।’ওবামা ইয়েমেনে মানববিহীন বিমান (ড্রোন) হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার পরিকল্পনাকারী আনোয়ার আল-আওলাকির নিহত হওয়ার বিষয়েও কথা বলেছেন। ওয়েবসাইট।